মাদরাসায় আ..ত্ম...ঘা..তী বো..মা হা..ম..লা..য় নি..হ..ত ৬

 


পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।



হামলার শিকার শিক্ষাপ্রতিষ্ঠানটি আফগান তালেবানদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে পরিচিত। প্রাদেশিক সরকারের মুখপাত্র মুহাম্মদ আলী সাইফ জানান, নিহতদের মধ্যে ওই ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানও রয়েছেন। মওলানা হামিদ-উল-হক নামের ওই ব্যক্তি ‘তালেবানের জনক’ হিসেবে বিবেচিত প্রয়াত মওলানা সামি-উল-হকের ছেলে।


হামিদ-উল-হকের ভাই মাওলানা আবদুল হক বলেন, ‘দারুল উলুম হাক্কানিয়া মাদ্রাসার মসজিদ থেকে বের হওয়ার সময় বিস্ফোরকভর্তি সুইসাইড ভেস্ট পরা হামলাকারী হামিদের দিকে হেঁটে যায়। হামিদ-উল-হক ঘটনাস্থলেই নিহত হন।’


ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে এই বোমা হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। হামিদ-উল-হকের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন তিনি।


আফগান সীমান্তের দিকে যাওয়ার প্রধান সড়কের কাছের একটি শহরে অবস্থিত দারুল উলুম হাক্কানিয়া নামের শিক্ষাপ্রতিষ্ঠানটি। ১৯৯০-এর দশকে তালেবান আন্দোলনের মূল কেন্দ্র ছিল এটি। এখনও উগ্র ইসলামপন্থীদের জন্য আঁতুরঘর হিসেবে বর্ণনা করা হয় এই প্রতিষ্ঠানটিকে।


Post a Comment

Previous Post Next Post