অধিনায়ককে ‘মোটু’ বলায় তো''পে''র মুখে রাজনীতিবীদ, মনে করিয়ে দেওয়া হলো নিজ দলের হাল

 


কংগ্রেসের মুখপাত্র ডক্টর শর্মা মোহামেদ ভারত অধিনায়ক রোহিত শর্মাকে মোটা বলে তোপের মুখে পড়েছেন। বিজেপির লোকজন বলছে, কংগ্রেস ভালোবাসার দোকান নয়, বরং ঘৃণার বার্তাবাহকের কাজ করে।



চ্যাম্পিয়নস ট্রফিতে এখনো পর্যন্ত ব্যর্থ রোহিত। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭ বলে ১৫ রান করে ফিরে গেছেন তিনি। এ দেখে মোহামেদ টুইট করে বলেছিলেন,  ‘রোহিত শর্মা একজন ক্রীড়াবিদ হিসেবে মোটা! ওজন কমানো উচিত! আর নিঃসন্দেহে ভারতের ইতিহাসের সবচেয়ে বাজে অধিনায়ক!’


এমন টুইটের পর রোহিত-ভক্তরা ক্ষেপে ওঠেন। আর এরই সুযোগ নেন বিজেপির রাজনৈতিকরা।  বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা জবাবে বলেছেন, ‘রাহুল গান্ধীর অধীনে ৯০টা নির্বাচন হারা লোকজন রোহিত শর্মার অধিনায়কত্বকে খারাপ বলছে! আমার ধারণা দিল্লিতে ছয়বার শূন্য মারা ও ৯০টা নির্বাচন হারা খুবই দুর্দান্ত, কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা আহামরি কিছু না! অধিনায়ক হিসেবে রোহিতের রেকর্ড খুবই দুর্দান্ত। ভারত, এর প্রতিষ্ঠা, এর সামরিক বাহিনীর বিরোধিতা করে- বারবার ইন্ডিয়ান স্টেটের বিরুদ্ধে অবস্থানের কথা বলে- কংগ্রেস এখন ভারত দলেরও বিরুদ্ধে চলে গেছে।’


রোহিতের বিরুদ্ধে এমন কথাকে হয়রানি বলে উল্লেখ করেছেন পুনাওয়ালা, ‘রোহিত শর্মার শরীর নিয়ে কংগ্রেস নেতাদের এমন মন্তব্য নিঃসন্দেহে বডি শেমিং, এবং এটাও প্রমাণ করে দিচ্ছে কংগ্রেস “ভালোবাসার দোকান” না, বরং “ঘৃণার বার্তাবাহক”- ঠিক করে বললে “অপমানের বার্তাবাহক”। ’

এক সাংবাদিক রাজদীপ সারদেসাই জানিয়েছেন, ‘রান দেখে বিবেচনা করুন, শরীর দেখে না।’ এর জবাবে ডক্টর মোহামেদ বলেন, ‘এমসিজি টেস্টে রাহুলকে তিনে সরিয়ে সে নিজে একে নেমেছিল, যে সিদ্ধান্ত সর্বনাশ করেছিল! এটা কি স্বার্থপর আচরণ ছিল না? এ কারণে শুবমান গিলকে একাদশ থেকে বাদ দিতে হয়েছিল। আহমেদাবাদে হওয়া বিশ্বকাপ ফাইনাল হারিনি? আমাদের আগের অধিনায়কদের সঙ্গে ওর তুলনা করেছি আমি।’ 



রাজ্যসভার এমপি প্রিয়াঙ্কা চৌধুরীও এ আলোচনায় যোগ দেন, ‘বড় ক্রিকেট সমর্থক না, কিন্তু আমার স্বল্প জ্ঞানেও আমি বলতে পারি, বাড়তি ওজন নিয়ে হোক বা সেটা ছাড়া- রোহিত শর্মা ভারতকে দারুণ সাফল্য এনে দিয়েছে। ওর কাজ ও নিবেদনই গুরুত্বপূর্ণ। এই ট্রফিটা জিতে ফের, চ্যাম্পিয়ন!’

এদিকে কংগ্রেস জানিয়েছে রোহিতের মতো কিংবদন্তিকে নিয়ে বলা ডক্টর মোহামেদের মন্তব্যের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এবং এই পোস্ট ডিলিট করে দিতে বলা হয়েছে তাঁকে। ভবিষ্যতেও এমন আচরণে সতর্ক হতে বলা হয়েছে। 


সমালোচনার মুখে পোস্ট ডিলিট করে দেন শর্মা মোহামেদ।

Post a Comment

Previous Post Next Post