সাকিবের সাথে অন্য কারো তুলনা করতে মানা করলেন শান্ত

 



নতুন কোনো ক্রিকেটার ব্যাটে-বলে পারফর্ম করলে উঠে আসে সাকিব আল হাসানের নাম। জাতীয় দলের সাবেক এ অধিনায়কের সাথে অনেক ক্রিকেটারই মিল খুঁজেন সমর্থকরা। তবে এটি করতে মানা করলেন নাজমুল হোসেন শান্ত।


গত কয়েকদিন মাহফুজুর রহমান রাব্বির মধ্যে সাকিবের ছায়া খুঁজে পাচ্ছেন অনেকই। বিশেষ করে চলমান ডিপিএলে রাব্বি ব্যাটে-বলে পারফর্ম করায় এই আলোচনা উঠছে ঘুরেফিরে। এতটা মাতামাতি না করার জন্য অনুরোধ করেছেন শান্ত।


জাতীয় দলের এ অধিনায়ক বলেন, ‘একটা অনুরোধ করি, এই যে (মাহফুজুর রহমান) রাব্বির সঙ্গে সাকিব ভাই বা অন্য যাদের নাম বললেন, এটা করেন না। এটা ওর জন্য চাপ। আমার মনে হয়, খুবই আর্লি স্টেজে আছে। অনূর্ধ্ব-১৯ মাত্র ক্যারিয়ারের শুরু আমি বলব। নিজেকে কতটা ইম্প্রুভ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, এটা খুব গুরুত্বপূর্ণ।'


শান্ত আরও বলেন, ‘একটা অনুরোধ থাকবে, জিসান বলেন, রাব্বি বলেন বা আরও যারা তরুণ তারা উঠে আসছে, তাদের নিয়ে অনেক বেশি মাতামাতি না করাই ভালো। ওদেরকে ওদের কাজটা করতে দেন। তাহলে তারা সামনের দিকে আরও ভালো ফিডব্যাক দেবে।’


চলমান ডিপিএলে খুব একটা ভালো করতে পারছেন না শান্ত। চার ম্যাচে আবাহনীর হয়ে মাঠে নামলেও এখনো পাননি বড় রানের দেখা। তবে নিজের ব্যাটিং নিয়ে চিন্তিত নন শান্ত। তার চেয়ে বরং দলীয় পারফরম্যান্সের দিকেই মনোযোগ দিচ্ছেন জাতীয় দলের এ অধিনায়ক।


শান্ত বলেন, ‘দল যতক্ষণ পর্যন্ত ম্যাচ জিততেছে, নিজের ব্যাটিং নিয়ে আমি ওইভাবে চিন্তা করছি না।’


Post a Comment

Previous Post Next Post