লিটন-রিশাদকে পুরো পিএসএলের জন্য ছাড়ছে বিসিবি

 


পিএসএল খেলার জন্য অনাপত্তিপত্র পাচ্ছেন লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা। তবে লিটন-রিশাদ পুরো আসরের জন্যই যাবেন। নাহিদ রানা জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট খেলেই যোগ দিবেন পিএসএলে।


আগামী ৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে পিএসএল। চলবে ১৯ মে পর্যন্ত। অন্যদিকে ২০ এপ্রিল থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজ।


এতোদিন গুঞ্জন ছিলো লিটন, রানা কাউকেই পুরো পিএসএলের জন্য ছাড়বে না বিসিবি। তাদের বিকল্পও খোঁজা শুরু করেছিলো দলগুলো।

তবে অবশেষে জানা গেলো লিটন-রিশাদ দুজনকেই পুরো আসর খেলতে দিচ্ছে বিসিবি। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলা হবে না লিটনের। যদিও অন্তত প্রথম টেস্ট খেলতে হবে নাহিদ রানার।


বিসিবির একজ কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, 'রানা অন্তত একটা টেস্টে খেলে তারপর পিএসএলে যাবে। যেখানে লিটন ও রিশাদ দুজনেরই এনওসি নিশ্চিত করা হয়েছে পুরো আসরের জন্য।'


লিটন-নাহিদ দুজনে বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত মুখ। তবে টেস্ট ফরম্যাটে এখনো ডাক পড়েনি বলে লেগ স্পিনার রিশাদের পুরো আসর খেলায় পড়বে না কোনো প্রভাব।

এবারের পিএসএল ড্রাফটে টাইগারদের গতি তারকা নাহিদ রানাকে টেনে নেয় পেশোয়ার জালমি। কিপার ব্যাটার লিটন দাসের ঠিকানা করাচি কিংস। লেগ স্পিনার রিশাদকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স।

Post a Comment

Previous Post Next Post