এতো নিচে নামার কারণ কী জানালেন ধোনি নিজেই

 



চেন্নাই সুপার কিংস ও মাহেন্দ্র সিং ধোনি যেন অবিচ্ছেদ্য অংশ। বয়স যতই হোক ধোনিকে চাই চেন্নাইয়ের। তবে দলের কৌশলগত কারণে ব্যাটিং অর্ডারে ধোনির অবস্থান দিন দিন যেন নিচের দিকে যাচ্ছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নামলেন ৯ নম্বরে।


দল বড় ব্যবধানে হারলেও ১৬ বলে ৩০ রানের ধোনি ঘরানার ইনিংসই খেলেছেন ধোনি। তার এমন ইনিংস কার্যকর হয়নি, ব্যাটিং অর্ডারের কারণেই। এরপরই চারদিকে এ নিয়ে চলছে কাঁটাছেড়া। 


তবে ব্যাখ্যা দিতে হাজির খোদ ধোনি। ম্যাচ শেষে ব্রডকাস্টারে কথা বলার সময় ক্যাপ্টেন কুল হিসেবে পরিচিত এই কিপার ব্যাটার দিলেন বাস্তবিক ব্যাখ্যা। গত মৌসুম থেকে ধীরে ধীরে নিচের দিকে ব্যাটিং করার মূল কারণ জাতীয় দলের জন্য যারা বিবেচিত হতে পারেন, তাদের সুযোগ বাড়ানো। 


তিনি বলেন, 'গত বছর আমার হাঁটুতে সমস্যা ছিল। তা ছাড়া ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের নির্বাচনের বিষয়টাও মাথায় ছিল। আমাদের দলে জাড্ডু (রবীন্দ্র জাদেজা) দলে ঢোকার দাবিদার ছিল। শিবম দুবে দলে ঢোকার দাবিদার ছিল। সুতরাং আপনি নিশ্চিতভাবেই ওদের একটা সুযোগ দিতে চাইবেন। আমি তো দাবিদার ছিলাম না, তাই জায়গা আটকাতে চাইনি।'


'তারা ওদের কাজ যথাযথ করছে। এমনটা নয় যে প্লেয়ারদের প্রোমোট করছেন বলে ফ্র্যাঞ্চাইজি সমস্যায় পড়ছে। সুতরাং সবাই যদি নিজেদের দায়িত্ব যথাযথ পালন করে, তাহলে সমস্যা কোথায়। তা ছাড়া এটা আমার ওপর থেকে চাপও কমায়।’

Post a Comment

Previous Post Next Post