ভারতীয় পত্রিকার দাবি, আইপিএল খেলতে তিন ফ্র্যাঞ্চাইজির অপেক্ষায় সাকিব

 



সম্প্রতি বোলিং অ্যাকশন নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন সাকিব আল হাসান। অনুমতি পেয়েই আইপিএল খেলতে চেষ্টা চালাচ্ছেন টাইগার অলরাউন্ডার। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন।


আজ (শনিবার) প্রকাশিত একটি প্রতিবেদনে ‘সংবাদ প্রতিদিন’ জানায়, আইসিসি থেকে সুখবর মিলতেই আইপিএল খেলতে মরিয়া হয়ে উঠেছেন এই অলরাউন্ডার। ইতোমধ্যে তিনটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও তিনি যোগাযোগ করেছেন।


উল্লেখিত সেই তিনটি ফ্র্যাঞ্চাইজি হলো– রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। দলগুলোর সাথে সাকিবের যোগাযোগের কারণও জানিয়েছে গণমাধ্যমটি। কারণ এই তিন দলের স্পিন বিভাগ তুলনামুলক দূর্বল বলে জানিয়েছে ‘সংবাদ প্রতিদিন’।


তবে আইপিএলে দল পাওয়া সাকিবের জন্য তুলনামূলক কঠিন। কারণ যদি কেউ চোটে পড়েন এবং বদলি হিসেবে দলটি সাকিবকে উপযুক্ত মনে করেন, তবেই আইপিএলে দেখা যেতে পারে সাকিবকে!


কিছুদিন আগে বোলিং অ্যাকশনে ত্রুটি থাকায় স্বীকৃত ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ ছিল। যার কারণে শুধুমাত্র ব্যাটার হিসেবে সবশেষ লঙ্কা টি-টেন লিগে খেলেছেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। নিষেধাজ্ঞা থেকে মুক্তি মেলায় জেনুইন অলরাউন্ডার হিসেবে খেলবেন সাকিব।


এখন দেখার বিষয়, আইপিএলে কোনো দল সাকিবের প্রতি আগ্রহ দেখায় কিনা।


Post a Comment

Previous Post Next Post