মসজিদে মুসল্লিদের ওপর হা''ম'''লা, আ''হ'ত ইব্রাহীমের মৃ'''ত্যু

 



ক্রিকেট খেলা ও মাদককারবারিদের ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে শবেবরাতের রাতে মসজিদে মুসল্লিদের ওপর হামলার ঘটনায় আহত ইব্রাহীম খলিল (৫০) মারা গেছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টায় ঢাকা ‘পদ্মা জেনারেল হাসপাতাল .’-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 


নিহত ইব্রাহীম খলিল দেবীদ্বার পৌর এলাকার ফতেহাবাদ দক্ষিণপাড়া কাসেম কমিশনারের বাড়ির মৃত হাসন আলীর পুত্র এবং ফতেহাবাদ ‘বায়তুল আল আকসা জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।


স্থানীয় ‘বায়তুল আল আকসা জামে মসজিদ কমিটি’র সভাপতি কাসেম কমিশনার ও নিহতের স্বজনরা জানান, প্রায় এক মাস আগে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মাসুদ ও কামরুলের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।


ওই ঘটনায় অভিযোগ পেয়ে সেনা সদস্যদের একটি দল ঘটনার কয়েক দিন পর এলাকায় পরিদর্শনে গেলে ফয়সাল নামে এক যুবক সেনা সদস্যদের ক্রিকেট খেলায় দ্বন্দ্ব সৃষ্টিকারী ও মাদককারবারিদের বাড়ি চিনিয়ে দেন। সেনা সদস্যরা অভিযানে জিল্লুর রহমান ও ওবায়দুল নামে দুই যুবককে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন। আটকের প্রায় ১০ দিন পর জিল্লুর ও ওবায়দুল জামিনে বেরিয়ে আসে। 

ওই ঘটনায় গত ১৪ ফেব্রুয়ারি রাত অনুমান ৮টায় ফতেহাবাদ-গুনাইঘর কান্দারপাড় এলাকার ব্রিজের ওপর মাসুদ, কামরুলসহ কয়েকজনের সঙ্গে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।


পরে মাসুদ, ওবায়দুল ও জিল্লুরের নেতৃত্বে বিভিন্ন এলাকার প্রায় ২৫-৩০ জন দেশীয় মারণাস্ত্র নিয়ে রাত অনুমান সাড়ে ৯টায় পুনরায় কামরুলদের ওপর হামলা চালায়। 

কামরুল এ সময় দৌড়ে স্থানীয় (দেবীদ্বার পৌর এলাকার পশ্চিম ফতেহাবাদ গ্রামের) ‘বায়তুল আকসা জামে মসজিদে’ আশ্রয় নিলে হামলাকারীরা মসজিদের ভেতরে ঢুকে হামলা চালায়, মসজিদে তখন মুসল্লিরা শবেবরাতের নামাজরত ছিলেন। মুসল্লিরা তাদের বাধা দিতে এলে ফতেহাবাদ ‘বায়তুল আল আকসা জামে মসজিদ কমিটি’র সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিলসহ প্রায় ১০-১২ জন আহত হন। হামলাকারীরা মসজিদের দরজা-জানালার গ্লাস ভাঙচুর করে।


ওই ঘটনায় ১৫ ফেব্রুয়ারি রাতে নিহত ইব্রাহীম খলিলের বড় ভাই হামলায় আহত মো. ইসমাইল হোসেন (৫২) বাদী হয়ে জাহিদ হোসেন ভূইয়া (২৫), অনিক হোসেন ভূইয়া (২০), তহিদুল ইসলাম (২২), আবু তাহের (২৫), জিল্লুর রহমানসহ (২৫) ২১ জনকে এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা ১০-১৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। 


দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, শবেবরাত রাতে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, মসজিদে হামলা, ভাঙচুর ও আহত হওয়ার ঘটনায় আহত ফতেহাবাদ ‘বায়তুল আল আকসা জামে মসজিদ কমিটি’র সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল মারা গেছেন। ওই ঘটনায় ইমন নামে এক যুবককে আটক করে কোর্ট হাজতে চালান করা হয়েছে এবং দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত ইব্রাহীম খলিলের লাশ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


Post a Comment

Previous Post Next Post