ট্রাম্প প্রশাসনের ধ*র*পা*ক*ড়ে*র বি'রু'দ্ধে বি'ক্ষো'ভ, উ'ত্তা'ল লস অ্যাঞ্জেলেস



মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসীবিরোধী নীতি ও ব‍্যাপক ধরপাকড়ের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। রোববার (২ ফেব্রুয়ারি) শহরের প্রধান ফ্রিওয়েতে মিছিল করেন অভিবাসীরা। এসময় ট্রাম্পবিরোধী নানা স্লোগান দেন তারা।


দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের পরই প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের চাপে দিশেহারা হয়ে পড়েছেন অবৈধ অভিবাসীরা। তাদের গ্রেফতারে যুক্তরাষ্ট্রজুড়ে চলছে সাঁড়াশি অভিযান। স্মরণকালের ব‍্যাপক ধড়পাকড়ে আতঙ্কে অনেকেই আছেন আত্মগোপনে। এবার সেই ভয় আর আতঙ্ক ভুলে লস অ্যাঞ্জেলেস রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন হাজার হাজার মানুষ।

 

রোববার স্থানীয় সময় দুপুরে ছোট ছোট মিছিল নিয়ে মূল শহর লস অ্যাঞ্জেলেস ডাউন টাউন এলাকার বিভিন্ন সড়কে বিক্ষোভ করেন অভিবাসীরা। পরে তা বড় পরিসরে ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। একপর্যায়ে বিক্ষোভকারীরা লস অ্যাঞ্জেলেসের অন‍্যতম প্রধান ফ্রিওয়েতে গিয়ে মিছিল শুরু করলে বন্ধ হয়ে যায় যান চলাচল।

 

 

পরে তীব্র যানজটে অচল হয়ে পড়ে বেশ কয়েকটি প্রধান সড়ক। যানজট নিরসন ও বিক্ষোভকারীদের সরাতে হিমশিম খায় স্থানীয় প্রশাসন।

 

বিক্ষোভকারীরা ট্রাম্পবিরোধী নানা স্লোগান সম্বলিত ব‍্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। এসময় গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবি জানান তারা।

 

লস অ্যাঞ্জেলেস পুলিশের মুখপাত্র বলেন, বিক্ষোভের মধ্যে কোনো গ্রেফতার বা আহত হওয়ার ঘটনা ঘটেনি। জানা যায়, যুক্তরাষ্ট্রে প্রায় দেড় কোটি অবৈধ বাসিন্দার মধ্যে ক‍্যালিফোর্নিয়াতেই রয়েছেন ২০ লাখ।


Post a Comment

Previous Post Next Post