পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১১ এপ্রিল মাঠে গড়াবে এবারের আসর। যেখানে তিনটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠ মাতাবেন তিন বাংলাদেশি ক্রিকেটার লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পিএসএলের দশম আসরের সূচি প্রকাশ করেছে পিসিবি। এক মাসের এ টুর্নামেন্টে শিরোপার জন্য লড়বে ছয়টি দল।
যেখানে করাচি কিংসের হয়ে লিটন দাস, পেশোয়ার জালমির হয়ে নাহিদ রানা আর লাহোর কালান্দার্সের হয়ে লড়বেন রিশাদ হোসেন। গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত পিএসএলের ড্রাফটে ‘গোল্ডেন’ ক্যাটাগরি থেকে পেসার নাহিদ রানাকে দলে ভিড়িয়েছিল পেশোয়ার। আর সিলভার ক্যাটাগরি থেকে লিটনকে করাচি এবং রিশাদকে লাহোর কালান্দার্স দলে নেয়।
পিএসএলের উদ্বোধনী ম্যাচেই খেলবে রিশাদের দল লাহোর কালান্দার্স। তারা মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের। নাহিদ রানার দল পেশোয়ারের প্রথম ম্যাচ ১২ এপ্রিল। তাদের প্রতিপক্ষ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। একইদিন দ্বিতীয় ম্যাচে লিটনের করাচি মুখোমুখি হবে মুলতান সুলতানের।
এবারের আসরে ৪ ভেন্যু– রাওয়ালপিন্ডি, করাচি, মুলতান ও লাহোরে সব মিলিয়ে হবে ৩৪ ম্যাচ। ১৩ মে রাওয়ালপিন্ডি এবং ১৪ ও ১৬ মে লাহোরে প্লে-অফ ম্যাচের ভেন্যু নির্ধারিত হয়েছে। আর ফাইনাল হবে ১৮ মে, লাহোরে।
এক নজরে পিএসএলে নাহিদ-লিটন-রিশাদদের ম্যাচের সূচি:



Post a Comment