বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে গিয়েছে, এবং ইতিমধ্যেই প্রথম টেস্ট ম্যাচ শুরু হয়ে গেছে। এই ম্যাচের একাদশে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে দুঃখজনকভাবে, এই ম্যাচটি হয়তো তার ক্রিকেট ক্যারিয়ারের শেষ হতে চলেছে।
সম্প্রতি জানা গেছে, রাজধানীর আদাবরে গার্মেন্টস শ্রমিক হত্যার ঘটনায় সাকিবের বিরুদ্ধে মামলা করা হয়েছে, যেখানে তিনি ২৮ নম্বর আসামি। এমন পরিস্থিতিতে কোনো আসামির জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়। সুতরাং, বিসিবি সাকিবকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।
প্রথম টেস্ট ম্যাচ ইতিমধ্যে শুরু হয়ে যাওয়ায়, সাকিবকে এই ম্যাচ থেকে বাদ দেওয়া সম্ভব হয়নি। তবে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে তাকে বাদ দেওয়া হবে। যতদিন পর্যন্ত এই মামলার রায় না হয়, ততদিন সাকিব জাতীয় দলের বাইরে থাকবেন। যদি তিনি মামলায় খালাস পান, তবে তিনি আবারও ক্রিকেটে ফিরতে পারবেন।
তবে, মামলার রায় পেতে অনেক সময় লাগতে পারে, এবং ততদিনে তার জায়গায় নেওয়া ক্রিকেটার যদি ভালো পারফরম্যান্স করেন, তাহলে সাকিবের জন্য জাতীয় দলে ফিরতে সমস্যা হতে পারে। তাছাড়া, সাকিবের বর্তমান বয়স ৩৮ বছর। যদি মামলার রায় হতে দেড়-দুই বছর সময় লেগে যায়, তাহলে তার পক্ষে ক্রিকেটে ফেরা প্রায় অসম্ভব হয়ে পড়বে। তাই, পাকিস্তানের বিপক্ষে এই টেস্ট ম্যাচটি হয়তো সাকিবের শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে পারে।

Post a Comment