বিসিবিতে তামিমকে ডেকে নিয়ে গিয়ে যে দায়িত্ব দিলেন ক্রীড়া উপদেষ্টা

 


দেশের সরকারের রদবদলের সাথে সাথে বিসিবিতেও আসছে বড় রদবদল। নিশ্চিত হওয়া গিয়েছে যে বিসিবি সভাপতি পাপন নিজে থেকে পদ ছাড়তে রাজি হয়েছেন। তাই দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে বিসিবির নতুন কর্তার প্রয়োজন। বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে বেশ কিছু কোচ ও সাবেক ক্রিকেটারের নাম সামনে এসেছে। তার মধ্যে রয়েছেন কোচ ফাহিম ও সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। 


তবে আজ হঠাৎ তামিমকে বিসিবিতে ডেকে এনেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। 

সবাই ধারণা করছেন তাকেও বিসিবির সভাপতি হওয়ার প্রস্তাব দেওয়া হবে। আবার কেউ কেউ বলছেন তাকে ক্রিকেটে আবার ফিরিয়ে আনতেই বিসিবিতে ডাকা হয়েছে। তবে এটা নিশ্চিত হওয়া গিয়েছে যে ক্রিকেটে না ফিরলে বিসিবির যেকোনো একটি দায়িত্ব পেতে যাচ্ছেন তামিম ইকবাল খান।

Post a Comment

Previous Post Next Post