তামিম ফিরছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে? বিসিবির বিস্ময়কর ঘোষণা !



বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল দীর্ঘ দিন ধরে মাঠের বাইরে আছেন। জাতীয় দলের ড্যাশিং এই ওপেনার আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও বাকি দুই ফরম্যাটে এখনও খেলার পথ খোলা রেখেছেন।


২০২৫ সালের জানুয়ারিতে পাকিস্তানে বসবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। গুঞ্জন রয়েছে ওয়ানডে ফরম্যাটেরে এই টুর্নামেন্ট দিয়ে আবারও জাতীয় দলে ফিরবেন তামিম। এই তারকা ক্রিকেটারের ফেরা নিয়ে বৃহস্পতিবার (২৫ জুলাই) কথা বলেছেন জালাল ইউনুস।


✪ আরও পড়ুন: তাহলে কি মাশরাফি হতে চলেছেন বিসিবি সভাপতি ?


গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‌‌‘আমরা তার উত্তরের অপেক্ষায় আছি। আমরা আগেই তাকে প্রস্তাব দিয়েছি, মাননীয় বোর্ড সভাপতির সঙ্গে আলাপ-আলোচনা করবে বলে জানিয়েছে তামিম। তামিম ওই জায়গাটা আমাদের জানাতে পারলে খুব ভালো হয়।’


গত বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে সবশেষ মাঠে নেমেছিলের টাইগার এই ওপেনার। এরপর নাটকীয়ভাবে শেষ মুহূর্তে ভারত বিশ্বকাপের দল থেকে ছিটকে পড়েন তামিম। মাস দুয়েক আগে গুঞ্জন শোনা গিয়েছিল, চলতি বছরে আর মাঠে ফিরবেন না তিনি। তবে ফিরতে পারেন আগামী বছরে।

Post a Comment

Previous Post Next Post