গত বছর দল না পাওয়া সাব্বির এবার নিলামের আগেই বিপিএলে দলে ভিড়লেন




সময়টা হয় তো ভাল যাচ্ছে না এক সময়ের হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমানের। জাতীয় দল থেকে বাদ পড়ার পাশাপাশি ২০২৩ বিপিএলেও কোন দল তার প্রতি আগ্রহ দেখায়নি। শুধু তাই নয় সদ্য হয়ে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগেও অর্ধেকের বেশি ম্যাচ বেঞ্চে বসে থাকতে দেখা গেছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবি দেখে সবার মাঝেই কৌতুহলের সৃষ্টি হয়েছে। সবাই বলছে তাহলে কি সাব্বির আগামী বিপিএলের নিলামের আগেই কি দল পেয়ে গেলো? 


"✪ আরও পড়ুন: ডি মারিয়ার বিদায়, আবেগঘন মাশরাফি"!


মূলত ছবিটিতে ইমরুল কায়েস ও সাব্বির রহমান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি গায়ে ব্যাট হাতে দাঁড়িয়ে আছে। সাধারণত কোনো প্লেয়ার একটি দলের অংশ না হলে সেই দলের জার্সি গায়ে দেন না। তাই সবার ধারণা ২০২৫ সালের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি গায়ে সাব্বির রহমানকে দেখা যাবে। তবে  এ বিষয়ে কোনো অফিসিয়াল আপডেট পাওয়া যায়নি।

Post a Comment

Previous Post Next Post