ডি মারিয়া ও মেসির ঢাকা সফর নিয়ে যেসব তথ্য জানা গেল

 



লিওনেল মেসির পর আর্জেন্টাইন সমর্থকদের সবচেয়ে পছন্দের ফুটবলার ডি মারিয়া। হবেই না কেন! সে যে দলটির শিরোপা খরা মোচনের অন্যতম সেরা নায়ক। ২০২১ সালে কোপা আমেরিকার ফাইনালে তার একমাত্র গোলে দীর্ঘ ২৮ বছর পর আন্তর্জাতিক শিরোপা জিতে আলবিসেলেস্তেরা। ২০২২ কাতার বিশ্বকাপ জয়েও অনন্য ভূমিকা রাখেন তিনি।


চলতি মাসের শেষ দিকে কলকাতা ও ঢাকা সফরের কথা ছিল ডি মারিয়ার। তবে সেই সূচি পরিবর্তন হয়েছে। জুলাই বা আগস্ট নয়, চলতি বছরের অন্য কোনো সময়ে আসবেন আর্জেন্টাইন এই ফুটবলার। 


কলকাতার জনপ্রিয় ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত বলেছেন, ‘ডি মারিয়ার সঙ্গে আমার চুক্তি রয়েছে। সে আসবে এবং এই বছরেই আসবে এটা নিশ্চিত। আর্জেন্টিনা ও তার পূর্ণ মনোযোগ কোপা নিয়ে। আমি জুলাইয়ের তৃতীয় সপ্তাহে আর্জেন্টিনা যাব। তখন তার ঢাকা ও কলকাতার সফরসূচি চূড়ান্ত করব।’


ডি মারিয়া জাতীয় দলে খেললেও আসন্ন মৌসুমে ক্লাব চূড়ান্ত করেনি। তাই সেটিও একটি বিষয়, ‘ডি মারিয়া তার ক্লাব এখনো ফাইনাল করেনি। ক্লাবের ফাইনালের বিষয়টিও গুরুত্বপূর্ণ।’


এছাড়া ২০২৫ সালের শুরুতে কলকাতায় আসবেন লিওনেল মেসি। সম্প্রতি মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গে দেখা করেছেন জনপ্রিয় এই ক্রীড়া উদ্যোক্তা। এ সময় মেসির সঙ্গে ফোনালাপ হয় তার। দুজনই প্রাথমিক সম্মতি দিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যম জি ২৪ ঘণ্টাকে বলেন শতদ্রু।


আরও পড়ুন : আর্জেন্টিনার কোপা জয়ের সম্ভাবনা কত শতাংশ, জানাল ওপটা !



মেসির আগমের বিষয়ে শতদ্রু বলেন, ‘আমি মেসির বাবার সঙ্গে দেখা করে এসেছি। এ সময় মেসির কল আসে। তার বাবা আমার সঙ্গে কথা বলিয়ে দেন। তাদের পক্ষ থেকে প্রাথমিক সম্মতি পেয়েছি। এখন দিনক্ষণ ঠিক হওয়ার পালা। তারা বেশ ইতিবাচক।’


‌‘আগামী বছর ফেব্রুয়ারিতে মেসির ইন্টার মিয়ামীর হয়ে চীনের সফর করবে। সেই সফরের সময় দেড় দিন সময় বের করে ঢাকা ও কলকাতা সফরের পরিকল্পনা চলছে। আমি আশাবাদী সে ঢাকা ও কলকাতায় আসবে।’ যুক্ত করেন শতদ্রু। 


শতদ্রু দত্তের মাধ্যমে ঢাকায় আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ ও ব্রাজিলিয়ান কিংবদন্তী রোনালদিনহো এসেছিলেন। শুধু তাই নয়, কলকাতায় ফুটবল ঈশ্বর ম্যারাডোনাকেও এনেছিলেন তিনি। 

Post a Comment

Previous Post Next Post