বাংলাদেশের +০.৪৭৮ নেট রানরেট টপকাতে নেদারল্যান্ডস এর কি কি করতে হবে?



"নেট রান-রেট" হিসাব করা সহজ একটি বিষয়, আর পাঁচ-সাতটা অংকের মতই সহজ। আপনারা অনেকেই জানেন সেটা, অনেকের মনেই ধারণা আসে নেট রানরেট কিভাবে আসে কিভাবে বের করে আইসিসি?

আমাদের এই পোস্টে একদম সহজ করে বলবো কেনো টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ ৩ ম্যাচ খেলার পর রানরেট +০.৪৭৮! বাংলাদেশ নেপালের সাথে হারলেও সুপার এইটে উঠার সমীকরণটা হালকা করে বলবো পোস্টের শেষে 👇


 বাংলাদেশ ৩ ম্যাচ খেলেছে, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস এর সাথে। সেই তিন ম্যাচ বাংলাদেশ কত রানরেটে রান করেছে ও কত রানরেটে কন্সিড করেছে, সেটা বের করে দুইটার পার্থক্য বের করলেই কাজ শেষ। 


 বাংলাদেশ রান করেছে-


শ্রীলঙ্কার সাথে ১৯ ওভারে ১২৫


সাউথ আফ্রিকার সাথে ২০ ওভারে ১০৯


নেদারল্যান্ডসের সাথে ২০ ওভারে ১৫৯


অর্থাৎ ৩ ম্যাচের ওভার আর রান যোগ করেন, (১৯+২০+২০)= ৫৯ ওভারে বাংলাদেশ করেছে (১২৫+১০৯+১৫৯)= ৩৯৩! 


এবার রানরেট হিসাব তো আলাদা করে বুঝানোর কিছু নেই, (রান÷ওভার) অর্থাৎ ৩৯৩÷৫৯= ৬.৬৬১


 তার মানে বাংলাদেশ রান করেছে ৬.৬৬১ রানরেটে


এবার হিসাব করেন রান কন্সিড করেছে কিভাবে?


শ্রীলঙ্কার সাথে ২০ ওভারে ১২৪


দক্ষিণ আফ্রিকার সাথে ২০ ওভারে ১১৩


নেদারল্যান্ডসের সাথে ২০ ওভারে ১৩৪


 হিসাব করেন মোট, ৬০ ওভারে ৩৭১, রানরেট ৩৭১÷৬০= ৬.১৮৩


 এবার কত রানরেটে রান করেছে আর কত রানরেটে কন্সিড করেছে, তার পার্থক্য বের করুন, ৬.৬৬১-৬.১৮৩= ০.৪৭৮! 


একদম সহজ হিসাব, নেট রানরেট এভাবেই হিসাব করা হয়! 


সুপার এইটে বাংলাদেশ এখনো শিউর না কারণ নেদারল্যান্ডস শ্রীলঙ্কাকে হারালে তাদের পয়েন্ট হবে ৪, আর বাংলাদেশ নেপালের কাছে হারলে তাদেরও ৪, তখন নেটরানরেটের হিসাব আসবে। 


নেদারল্যান্ডস এই টুর্নামেন্টে রান করেছে ৫৮.৪ ওভারে ৩৪৬, রানরেট (৩৪৬÷৫৮.৬৬)= ৫.৮৯৮, অপর দিকে রান দিয়েছেন ৫৮.৫ ওভারে ৩৭১, অর্থাৎ কন্সিডেড রানরেট (৩৭১÷৫৮.৮৩)=৬.৩০৬! দুই রানরেটের পার্থক্য ৫.৮৯৮-৬.৩০৫=


-০.৪০৮! 


এবার বুঝেছেন নেদারল্যান্ডস এর কেন এই -০.৪০৮? এখন বাংলাদেশ শুধু এক উপায়েই সুপার এইটে উঠবে না, যদি নেদারল্যান্ডস শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারায়; আর বাংলাদেশও নেপালের কাছে বড় ব্যবধানে হারে, যাতে করে বাংলাদেশ আর নেদারল্যান্ডসের রানরেটে ব্যবধান অনেক কমে আসে। 


আবার গতকাল নেপাল সাউথ আফ্রিকার সাথে ১ রানে না হেরে জিতে গেলে নেপালের পয়েন্ট হত ৩৷ তখন বাংলাদেশকে নেপালের সাথে জিততেই হতো! 


পরিশেষে, বাংলাদেশ নেপালের সাথে জিতেই সুপার এইট নিশ্চিত করবে 🐯 


শুভকামনা বাংলাদেশ

Post a Comment

Previous Post Next Post