চমক দেখালেন রিশাদ তাও আবার বিশ্বকাপের অভিষেক ম্যাচে





প্রত্যাশা ছিল তলানিতে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার এবং ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের হতাশাজনক পারফরম্যান্সের পর, বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়। কিন্তু সব শঙ্কা দূর করে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে টাইগাররা। শ্রীলঙ্কাকে ১২৪ রানে আটকে রেখে ২ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। এই ম্যাচে বল হাতে দারুণ পারফর্ম করেছেন রিশাদ হোসেন।


রিশাদ হোসেন বাংলাদেশের অনেক প্রত্যাশার পরিশ্রমের ফসল। আমেরিকার ডালাসে যখন বল হাতে পারফর্ম করছেন রিশাদ, তখন কমেন্ট্রি বক্সে আতহার আলি খান উচ্ছ্বাসে ফেটে পড়েন। ঘরোয়া ক্রিকেটে পর্যাপ্ত সুযোগ না পেলেও, জাতীয় দলে আস্থা রাখার প্রতিদান দিয়েছেন বিশ্বকাপের অভিষেক ম্যাচেই।


ব্যাট হাতে রিশাদ আগেই নিজের সামর্থ্য প্রমাণ করেছিলেন, পাশাপাশি লেগস্পিনে সাম্প্রতিক সিরিজগুলোয় গুরুত্বপূর্ণ ব্রেকথ্রুও দিয়েছেন। এবার বিশ্বকাপেও নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। আতহারের সঙ্গে থাকা পাকিস্তানি ধারাভাষ্যকার রমিজ রাজাও তার বোলিং দেখে প্রশংসা করে বলেন, ‘ভেরি স্পেশাল’।


মুস্তাফিজুর রহমান, বাঁ-হাতি কাটার মাস্টার, বাংলাদেশের বোলিং আক্রমণের অন্যতম ভরসা। তাই তার পারফর্মেন্সে অবাক হওয়ার কিছু নেই। শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে ৩ উইকেট নিয়ে মাত্র ১৭ রান দেন মুস্তাফিজ। সমান ৪ ওভারে মাত্র ২২ রান খরচ করে রিশাদ নেন ৩ উইকেট।

Post a Comment

Previous Post Next Post