আজ টসের পর ভারত-পাকিস্তান হাত মেলাবে কিনা সরাসরি জানিয়ে দিল আইসিসি!

 



এশিয়া কাপের সুপার ফোরে আজ দুবাইয়ে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ভারত। তবে ক্রিকেটের এই মহারণের আগে করমর্দন বিতর্ক আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে।




এর আগে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় খেলোয়াড়রা। এমনকি টসের পরও করমর্দন এড়িয়ে যান দুই অধিনায়ক। বিষয়টি ঘিরে তৈরি হয়েছে তীব্র সমালোচনা। পাকিস্তান ক্রিকেট বোর্ড এ ঘটনায় আইসিসির দ্বারস্থ হয়েছিল। কিন্তু বিতর্কিত ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকেই আবারও পাক-ভারত ম্যাচের দায়িত্ব দিয়েছে আইসিসি।




এদিকে, পাকিস্তান দল সংবাদ সম্মেলন বয়কট করায় আরও এক ধাপ বেড়েছে উত্তেজনা। এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও একই পদক্ষেপ নিয়েছিল তারা।




ভারতের গণমাধ্যমের খবর অনুযায়ী, দেশটি তাদের অবস্থানে অনড়। করমর্দনের প্রশ্নে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বিষয়টি পাশ কাটিয়ে বলেন, “ব্যাট ও বলে দারুণ লড়াই হবে। সতীর্থদের উদ্দেশ্যে আমার পরামর্শ—রুম বন্ধ করো, ফোন বন্ধ করো এবং ঘুমাও।”




 রাজনৈতিক টানাপোড়েনের আবহে মাঠের ভেতর-বাইরে উত্তেজনার পারদ চড়ছে পাকিস্তান-ভারত মহারণকে ঘিরে।

Post a Comment

Previous Post Next Post