এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে আবারও উঠলো বিতর্কের ঝড়। ফখর জামানের একটি স্পষ্ট নো-বল ক্যাচ আউট নিয়ে তোলপাড় পুরো ক্রিকেট দুনিয়া।
ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসে। ভারতের বিপক্ষে ব্যাট করছিলেন ফখর জামান। হঠাৎ এক বলে বলটি স্পষ্টভাবে মাটিতে বাউন্স করে উইকেটকিপার সাঞ্জু স্যামসনের হাতে জমা পড়ে। খালি চোখেই দেখা যায় বল মাটিতে লেগেছে। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো—মাঠের আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিলেন এবং থার্ড আম্পায়ারও সেই ভুলকে বহাল রাখলেন।
রিভিউতে স্পষ্ট প্রমাণ থাকলেও ফখরকে আউট ঘোষণা করা হয়। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ পাকিস্তানি ভক্তরা। তারা বলছেন, “ভারতের সঙ্গে খেলা মানেই মাঠে ১১জন নয়, থাকে ১৪জন। খেলোয়াড়দের সঙ্গে দুই ফিল্ড আম্পায়ার আর থার্ড আম্পায়ারও যেন ভারতের হয়ে খেলেন।”
বিশ্লেষকরা মনে করছেন, ক্রিকেটে এমন ভুল সিদ্ধান্ত বারবার আসলে খেলাটির সৌন্দর্য নষ্ট হচ্ছে। ন্যায্য সিদ্ধান্ত না আসায় খেলোয়াড়দের মানসিকতাতেও নেতিবাচক প্রভাব পড়ে।
এক কথায়, নো-বল ক্যাচকে আউট ঘোষণা করায় এশিয়া কাপে ভারতকে ঘিরে ফের উঠলো আম্পায়ারিং বিতর্ক।

Post a Comment