এশিয়া কাপে ভারতের বিপক্ষে ১২০ বলে ১৩৬ রান তুলতে না পারায় ক্ষোভে ফেটে পড়েছেন বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিব।
ম্যাচ শেষে গণমাধ্যমে দেওয়া বিস্ফোরক মন্তব্যে তিনি জানান, “এই টিম নিয়ে আপনি এশিয়া কাপ জিততে পারতেন না।
আমাদের কাজ ছিল ভালো বোলিং করা, আমরা সেটাই করেছি। আজকের ম্যাচটা জেতানোর দায়িত্ব ছিল ব্যাটসম্যানদের।”
তার এই বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
কেউ কেউ ব্যাটসম্যানদের দায়িত্বহীনতার সমালোচনা করছেন, আবার কেউ মনে করছেন দলের ভেতরের অসন্তোষ প্রকাশ পেয়েছে তানজিমের মন্তব্যে।

Post a Comment