সবাইকে অবাক করে ভারত-ব'য়'ক'টে'র ডাক দিলেন বাংলাদেশ ক্রিকেট সভাপতি!

 



বাংলাদেশ ক্রিকেটে এল নতুন যুগের সূচনা। এতদিন জাতীয় দলের ক্রিকেটারদের বড় কোনো ইনজুরি কিংবা চিকিৎসার প্রয়োজনে ভারতেই যেতে হতো। তবে এবার বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিলেন এক যুগান্তকারী সিদ্ধান্তের—এখন থেকে আর নয় ভারত, ক্রিকেটারদের চিকিৎসা হবে কাতারের বিশ্বখ্যাত Aspetar Hospital-এ।




ফুটবল দুনিয়ার দাপুটে তারকা নেইমার, ডি মারিয়া, রবের্তো কার্লোসের মতো কিংবদন্তিরাও যেখানে চিকিৎসা নিয়েছেন, সেই প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে বিসিবি। শুধু বিশ্বমানের চিকিৎসা নয়, সহজ ভিসা প্রক্রিয়াও সিদ্ধান্তের পেছনে বড় কারণ। এরই মধ্যে বাংলাদেশের সাইফুদ্দিন, অভিষেক দাস ও আশিকুর জামান এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।




আরও বড় চমক হলো—বিসিবি শুধু এখানেই থেমে থাকছে না। ইতিমধ্যে Aspetar কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন সভাপতি বুলবুল। পরিকল্পনা চলছে এখানকার বিশেষজ্ঞ চিকিৎসকদের বাংলাদেশে এনে স্থানীয় ফিজিও ও মেডিকেল টিমকে প্রশিক্ষণ দেওয়ার। এমনকি বিসিবি একাডেমি ভবনে আধুনিক ‘মিনি মেডিকেল ইউনিট’ করার প্রস্তাবও আলোচনায় এসেছে, যাতে ইনজুরির পর দ্রুত পুনর্বাসন সম্ভব হয়।




 এক কথায় বলা যায়, ক্রিকেটারদের ফিটনেস কেয়ারে বুলবুলের এই সাহসী উদ্যোগ বদলে দিতে পারে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ। এই সিদ্ধান্ত শুধু ক্রিকেটারদের ইনজুরি ম্যানেজমেন্টে নতুন আস্থা যোগাবে না, বরং বিশ্বমঞ্চে বাংলাদেশকে আরও পেশাদারভাবে উপস্থাপন করবে।

Post a Comment

Previous Post Next Post