ক্রিকেটপ্রেমীরা তখনও জাওয়াদ আবরারের ব্যাটিং হাইলাইটস দেখে ঘোরে, হঠাৎই ঘটে চমকপ্রদ এক ঘটনা! ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলি হঠাৎ ইনস্টাগ্রাম লাইভে এসে বলেন এমন কিছু, যা কেউ কল্পনাও করেনি!
জাওয়াদ আবরারের বিধ্বংসী ৪৫ বলে ৯১ রানের ইনিংস দেখে কোহলি দারুণ মুগ্ধ। তবে শুধু প্রশংসা করেই থেমে থাকেননি। তিনি মজা করে বলেন:
“আমার বিশ্বাস হচ্ছে না—এটা কী বাংলাদেশি প্লেয়ার, না ক্রিস গেইলের ছোট ভাই? এমন পাওয়ার, এমন টেম্পারামেন্ট—ও একেবারে গেইল-মোডে খেলেছে!”
তিনি হেসে আরও যোগ করেন,
“ক্রিস গেইল সাবধান! তোমার উত্তরসূরি পাওয়া গেছে বাংলাদেশে!”
এই বক্তব্যের পরপরই ক্রিকেটপ্রেমী নেটিজেনদের মধ্যে হইচই পড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে থাকে #BabyGayle #JawadAbrar। বাংলাদেশি ভক্তরা তো এক কাঠি এগিয়ে—তারা বলছে, “গেইল তো এখন রিটায়ার—নেক্সট মিশন জাওয়াদ!”
অনূর্ধ্ব-১৯ দলে এমন ধ্বংসাত্মক ওপেনার পাওয়া সত্যিই বাংলাদেশের জন্য বড় সুখবর। কোহলির মুখে এমন মন্তব্য তরুণ জাওয়াদের আত্মবিশ্বাস আরও বাড়াবে নিঃসন্দেহে।
এখন দেখার বিষয়, ‘ক্রিস গেইলের ছোট ভাই’ খ্যাত জাওয়াদ ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটে কতটা আলো ছড়ান!

Post a Comment