টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের ৬টি ম্যাচ কবে, কখন
অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ-এ বাংলাদেশের ৬টি ম্যাচের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ আগস্ট পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ ‘এ’ দল। ২৩ আগস্ট পর্যন্ত লিগ পর্বের ম্যাচগুলো চলবে।
নর্দার্ন টেরিটরির এই জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দল এই টুর্নামেন্টে অংশ নিয়ে রানার্সআপ হয়েছিল। এবারও কর্তৃপক্ষ আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশকে। তবে এবার এইচপির পরিবর্তে বাংলাদেশ ‘এ’ দল অংশগ্রহণ করছে।
এই টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দলের পাশাপাশি পাকিস্তান শাহীনস (‘এ’ দল) ও নেপালের জাতীয় দলও অংশ নেবে। এছাড়া যুক্তরাষ্ট্রের ঘরোয়া লিগের দল শিকাগো কিংসম্যানসহ অস্ট্রেলিয়ার রাজ্য দল ও বিগ ব্যাশের কয়েকটি দলও রয়েছে।
লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের সেরা চারে থাকতে পারলে ২৪ আগস্ট অনুষ্ঠিতব্য সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
গ্রুপ পর্বে বাংলাদেশ মোট ৬টি ম্যাচ খেলবে। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে দক্ষিণ এশিয়ার দু’দল পাকিস্তান শাহীনস ও নেপাল। এছাড়া বাকি দলগুলো হলো- পার্থ স্করচার্স, নর্দান টেরিটরি, মেলবোর্ন স্টারস ও অ্যাডিলেড স্ট্রাইকার্স
লাল-সবুজের প্রতিনিধিরা আগামী ১৪ আগস্ট পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে টুর্নামেন্টে। ২৩ আগস্ট পর্যন্ত সোহানদের লিগ পর্বের ম্যাচ চলবে। এরপর ২৪ আগস্ট দুই সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ চার খেলবে সেমিতে। বাংলাদেশ পারফরম্যান্স দেখাতে পারলে সেমিতে খেলতে পারবে, নাহলে বিদায় নিতে হবে গ্রুপ পর্ব থেকেই।
এদিকে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য গত সোমবার (৪ আগস্ট) ১৫ জনের ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নেতৃত্ব তুলে দেয়া হয়ে উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের কাঁধে। এছাড়া হাসান মাহমুদ, সাইফ হাসান, নাঈম শেখ, ইয়াসির আলী, আফিফ হোসেন, নাঈম হাসানের মতো ক্রিকেটাররা খেলবেন এই টুর্নামেন্টে।
বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ নাইম শেখ, আফিফ হোসেন, জিশান আলম, মাহিদুল ইসলাম বসবে, ইয়াসির আলী চৌধুরী, তোফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।


Post a Comment