সব জল্পনা-কল্পনার অবসান! অবশেষে এশিয়া কাপের সম্ভাব্য স্কোয়াড ঘোষণা করলো বিসিবি, আর তাতেই এল একাধিক চমক। বাদ পড়েছেন টি-টোয়েন্টি ফরম্যাটে ধারাবাহিকভাবে ব্যর্থ নাঈম শেখ। তার পরিবর্তে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন দুই পুরনো মুখ—সাব্বির রহমান ও নুরুল হাসান সোহান।
বিপিএলে ১৬০+ স্ট্রাইকরেটে ব্যাটিং করে আলোচনায় ছিলেন সাব্বির। দলে পাওয়ার হিটারের অভাব দূর করতে নির্বাচকরা ফিরিয়ে এনেছেন এই হার্ড-হিটার ব্যাটারকে। শেষদিকে সাব্বিরকে ঘিরেই শুরু হয় জোরালো আলোচনা, এবার সেটাই বাস্তবে রূপ নিল।
ফিরছেন ‘মিস্টার রিলায়েবল’ সোহান
চাপের মধ্যে ঠান্ডা মাথায় খেলার জন্য পরিচিত নুরুল হাসান সোহানও জায়গা করে নিয়েছেন স্কোয়াডে। ব্যাটিংয়েও তাঁর কার্যকরী ইনিংস বিসিবিকে আশ্বস্ত করেছে বলে মনে করা হচ্ছে।
নাঈম শেখের বাদ পড়া অবশ্যম্ভাবী?
সমালোচনার তীরে বিদ্ধ ছিলেন এই ওপেনার। স্ট্রাইকরেট মাত্র ৫৮ থাকায় দল থেকে বাদ পড়াটা সময়ের ব্যাপার ছিল বলেই মনে করছেন বিশ্লেষকরা।
এশিয়া কাপ ২০২৫ এর জন্য সম্ভাব্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি
• লিটন দাস (অধিনায়ক) • তানজিদ হাসান • পারভেজ হোসেন ইমন • তাওহিদ হৃদয় • জাকের আলী অনিক • শামীম হোসেন • শেখ মেহেদী হাসান • নরুল হাসান সোহান • রিশাদ হোসেন • সাব্বির রহমান • তাসকিন আহমেদ • মোস্তাফিজুর রহমান • শরীফুল ইসলাম • তানজিম হাসান সাকিব• নাসুম আহমেদ
নির্বাচক বুলবুলের কৌশলী সিদ্ধান্ত
বোর্ড সভাপতির নতুন ভাবনা অনুযায়ী, স্কোয়াডে ডাইনামিক, টি-টোয়েন্টি ঘরানার ক্রিকেটারদের প্রাধান্য দেওয়া হচ্ছে। তাই সিন্ডিকেট নয়, এবার পারফরম্যান্সই কথা বলেছে।
এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাব্য শক্তিশালী লাইনআপ দেখলে বোঝাই যায়—এই টিম জেতার জন্য নামবে, শুধু অংশগ্রহণের জন্য নয়! 🇧🇩💪
আপনি কি মনে করেন সাব্বির-সোহানের প্রত্যাবর্তন সঠিক সিদ্ধান্ত?

Post a Comment