শেষ হলো এক যুগের পঞ্চপাণ্ডবের অধ্যায়—সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবালের মত কিংবদন্তিরা বাংলাদেশের ক্রিকেটকে যে উচ্চতায় নিয়ে গেছেন, তা ইতিহাসের পাতায় সোনালী হরফে লেখা থাকবে। তবে সময়ের স্রোতে পুরনোদের জায়গা নিচ্ছেন নতুন মুখরা।
আজ মিরপুরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ দেখতে আসা এক দর্শক তার চোখে দেখা বাংলাদেশের ভবিষ্যৎ ‘পঞ্চপাণ্ডব’-এর নাম জানিয়ে দেন। তাঁর মতে, বাংলাদেশের আগামী দিনের নেতৃত্ব এবং সাফল্যের মঞ্চ তৈরি করবেন এই পাঁচজন—তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। এই তরুণ তারকারা ব্যাটে-বলে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে ইতোমধ্যে নিজেদের প্রমাণ করছেন। তাদের নেতৃত্বে নতুন করে স্বপ্ন দেখছে বাংলাদেশ ক্রিকেট।

Post a Comment