বাংলাদেশ ক্রিকেটে নতুন দৃষ্টান্ত! ফাইনালে উঠেই সৌম্য-সোহানদের মোটা অঙ্কের বোনাস!

 


গ্লোবাল সুপার লিগের (জিএসএল) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। এবার এক ম্যাচ হাতে রেখেই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের প্রতিনিধিরা।



গতকাল আইএল টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালসকে ৮ রানের ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স। আর তাতেই ফাইনাল নিশ্চিত হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ফাইনালে ওঠায় এমনিতেই রাইডার্স শিবিরে বিরাজ করছে খুশির আমেজ। সেই খুশি আরও বাড়িয়ে দিয়েছে রংপুর কর্তৃপক্ষ। টানা তিন জয়ে ফাইনালে ওঠা নুরুল হাসান সোহানদের জন্য দশ হাজার মার্কিন ডলার পারফরম্যান্স বোনাসের ঘোষণা দিয়েছে তারা।



জিএসএলে এখন পর্যন্ত অপরাজিত রংপুর। টানা তিন ম্যাচে জয় তুলে নিয়েছেন সৌম্য সরকাররা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের দল সেন্ট্রাল স্টেজের বিপক্ষে মাঠে নামবে রংপুর।



এই ম্যাচটি রংপুরের জন্য শুধুমাত্র নিয়ম রক্ষার। কারণ আগেই তারা ফাইনাল নিশ্চিত করেছে। আগামী ১৯ জুলাই ফাইনালে তাদের প্রতিপক্ষ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

Post a Comment

Previous Post Next Post