বাংলাদেশ না জিতলেই ক্রিকেট শেষ – ভারতীয়দের কু-মন্তব্যে উত্তেজনা ছড়ালো নেটপাড়ায়!

 

বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সামাজিক মাধ্যমে ভারতীয় সমর্থকদের কিছু কটাক্ষপূর্ণ মন্তব্য ঘিড়েই জ্বলে উঠেছে বিতর্ক। কিছু ভারতীয় ক্রিকেটভক্ত বলছেন—“বাংলাদেশ না জিতলেই ওদের ক্রিকেট শেষ”, “এদের কোনো ভবিষ্যত নেই”—এমন অবজ্ঞাপূর্ণ মন্তব্য ছড়িয়ে পড়েছে বিভিন্ন ক্রিকেট ফোরাম, ফেসবুক গ্রুপ, কমেন্ট সেকশন জুড়ে।


এই ধরনের কু-মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন বাংলাদেশের ক্রিকেটভক্তরা। তাদের মতে, ক্রিকেটে হারের পর সমালোচনা স্বাভাবিক, কিন্তু এমন অবমাননাকর ভাষা ব্যবহার করা একেবারেই অনুচিত। ক্রিকেট মানেই জয়-পরাজয়ের খেলা—একটি দল খারাপ সময়ে থাকলে তাকে নিয়ে সহানুভূতি না থাকুক, অন্তত সম্মানটুকু থাকা উচিত।


বিশেষজ্ঞদের মতে, এমন মন্তব্য দুই দেশের ক্রিকেট সমর্থকদের মধ্যে অযথা উত্তেজনা বাড়িয়ে দেয়। মাঠের ক্রিকেটের লড়াই মাঠেই সীমাবদ্ধ থাকা উচিত, সেটা যেন সামাজিক মাধ্যমের বিদ্বেষে রূপ না নেয়।


বাংলাদেশি সমর্থকরা বলছেন—দল ভালো খেলুক বা খারাপ, বাংলাদেশের ক্রিকেট শেষ নয়। প্রতিবারই ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছে টাইগাররা। আর এবারও সমালোচনাকে শক্তি বানিয়ে মাঠে জবাব দেবে—এটাই আশা দেশের কোটি ক্রিকেটপ্রেমীর।

Post a Comment

Previous Post Next Post