নাম বলেননি, তবে ইঙ্গিত স্পষ্ট! কারা দলের ক্ষতি করছে—নাসির ফাঁস করলেন ভিতরের গল্প!

 

দলের জয়-পরাজয় নয়, অনেকে খেলেন নিজের জায়গা পাকাপোক্ত করতে! নাসিরের খোলামেলা মন্তব্যে আলোড়ন!


বাংলাদেশ ক্রিকেটে পারফরম্যান্সের ধারাবাহিকতা নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। তবে এবার সরাসরি কিছু কঠিন সত্য উচ্চারণ করলেন সাবেক জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসাইন।


তিনি বলেছেন, অনেক ক্রিকেটার আছেন যাদের কাছে দলের জয়-পরাজয় গৌণ হয়ে যায়। আসল লক্ষ্য হয়ে দাঁড়ায় একাদশে টিকে থাকা। তাই দেখা যায় আত্মকেন্দ্রিক ও ধীরগতির ইনিংস খেলতে।


নাসির বলেন, “দলের জয়-পরাজয় কখনো কখনো গৌণ হয়ে পড়ে কিছু ক্রিকেটারের কাছে। নিজেদের ক্যারিয়ার বাঁচাতে, পরের ম্যাচে একাদশে থাকার জন্য দেখা যায় এমন ব্যাটিং করতে—যা দলের জন্য ক্ষতিকর। আমি যদি এমন স্বার্থপর ব্যাটিং করতাম, আমার গড় হয়তো ৪০ হতো। কিন্তু আমি সেটা করিনি। আমি সবসময় দলকে প্রাধান্য দিয়েছি।”


তার এই মন্তব্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ক্রিকেট অঙ্গনে। সমর্থকরা বলছেন, নাসির হয়তো নাম বলেননি, কিন্তু বার্তাটা পরিষ্কার। জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে দায়িত্ববোধ, ত্যাগ আর দলের জন্য নিবেদন—এসবের ঘাটতি যে স্পষ্ট হয়ে যাচ্ছে।


বিশেষজ্ঞরা মনে করছেন, এই ইঙ্গিত শুধু ব্যক্তিগত ব্যর্থতা নয়, বরং বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতিতেই এক ধরনের সমস্যার প্রতিফলন। তারা বলছেন, নির্বাচক, কোচ এবং বোর্ডকেই দেখতে হবে—কেউ যেন ব্যক্তিগত স্বার্থে দলের ক্ষতি না করে।


নাসিরের এই খোলামেলা বক্তব্য এখন ক্রিকেটপাড়া জুড়ে বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, এ রকম স্পষ্ট কথা আরও দরকার। দলের স্বার্থকে সবার উপরে রাখতে না পারলে উন্নতি আসবে না।


বাংলাদেশ ক্রিকেটের ভক্তরাও চাইছেন, এমন আত্মকেন্দ্রিক মানসিকতা থেকে বেরিয়ে এসে জাতীয় দল হোক এক হয়ে লড়ার প্রতীক।


Post a Comment

Previous Post Next Post