“এই জয় তাদের জন্য, যাদের আমরা হারিয়েছি”—কান্নাভেজা কণ্ঠে বললেন লিটন দাস!

 

পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। এই সিরিজ জয় মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের উৎসর্গ করার ঘোষণা দিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস। 



ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন দাস বলেন, 'আমরা জানি গতকাল যে জিনিসটা ছিল সেটা পুরো বাঙালি জাতির জন্য হৃদয়বিদারক ছিল। এই সিরিজ জয় সম্পূর্ণ তাদের জন্য। আমরা জানি যাদের জিনিসটা গিয়েছে তাদের আমরা কিছু দিয়ে পূরণ করতে পারব না। অন্তত আমাদের পক্ষ থেকে এই সিরিজটা তাদের জন্য।'



সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৩৩ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। জবাব দিতে নেমে শুরুতে খেই হারালেও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছে পাকিস্তানিরা। তবে ম্যাচে শেষ হাসিটা হেসেছে বাংলাদেশই। ৮ রানের জয়ে ম্যাচের পাশাপাশি জিতে নিয়েছে সিরিজটাও। 




ম্যাচের আগের দিন ২১ জুলাই মর্মান্তিক এক বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা। প্রথম দিনেই আসে ২০ এর বেশি মানুষের মৃত্যুর সংবাদ, যার মধ্যে অধিকাংশই শিশু। গোটা জাতি শোকে নিমজ্জিত। এমন সময়ে বাংলাদেশ দলের জয় উৎসর্গ করা হলো দুর্ঘটনায় হতাহতদের প্রতি। 



সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ। সিরিজের তৃতীয় ম্যাচ আগামী ২৪ জুলাই। মিরপুরে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। 

Post a Comment

Previous Post Next Post