দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস উপহার দিলেন বাংলাদেশের উদীয়মান ক্রিকেটার জাওয়াদ আবরার। টানা দ্বিতীয় ম্যাচে অর্ধশতক হাঁকিয়ে নিজের ফর্মের প্রমাণ দিলেন তিনি। আজকের ম্যাচে তিনি মাত্র ৫৩ বলে ৫৭ রান করেন, যার মধ্যে ছিল ৬টি বিশাল ছক্কা!
তার ইনিংসটি ছিল দেখার মতো—শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করেছেন আবরার। যদিও মাত্র একটি চারের মার ছিল, তবে ছয়টি ছক্কা হাঁকিয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন, কী দারুণ ফর্মে আছেন তিনি। তার স্ট্রাইকরেট ছিল ১০৭.৫, যা একজন মিডল অর্ডার ব্যাটারের জন্য যথেষ্ট প্রশংসনীয়।
এর আগে আগের ম্যাচেও ৬১ বলে ৭০ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন তিনি। ব্যাক টু ব্যাক এই পারফরম্যান্সে অনেকেই তাকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ভবিষ্যৎ ভরসা হিসেবে দেখছেন। দলীয় ব্যবস্থাপনাও জাওয়াদের এই ধারাবাহিকতার প্রশংসা করেছে বলে জানা গেছে।
বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের মধ্যে জাওয়াদ আবরার যেভাবে নিজেকে মেলে ধরছেন, তা নিঃসন্দেহে ভবিষ্যতের জন্য আশার আলো।

Post a Comment