বাংলাদেশ জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার *সৌম্য সরকার* ও *লিটন দাস* বারবার সুযোগ পেয়েও ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছেন। বিশেষ করে *গ্লোবাল সুপার লিগে* সৌম্যের ব্যাট থেকে এসেছে সুপার ফ্লপ পারফরম্যান্স। একের পর এক ইনিংসে রান না পাওয়ায় তার জাতীয় দলে থাকা এখন বড় প্রশ্নের মুখে।
এ নিয়ে বিসিবি সভাপতি বলেন,
*"ক্রিকেট আবেগ দিয়ে চলে না। কাউকে বারবার সুযোগ দিয়ে লাভ নেই। সৌম্য-লিটন যথেষ্ট সুযোগ পেয়েছে। এবার যারা পারফর্ম করবে, তারাই দলে থাকবে।"*
অন্যদিকে, এনামুল হক বিজয়ও সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ভরসা দিতে পারেননি। তার ক্ষেত্রেও এখন একটাই পথ খোলা — ঘরোয়া বা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে নিজেকে আবার প্রমাণ করা।
জাতীয় দলে সুযোগ পেতে হলে এখন আর নাম বা অভিজ্ঞতা নয়, লাগবে পারফরম্যান্স — এটা স্পষ্ট করে দিলেন বিসিবি সভাপতি।

Post a Comment