পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৫ ছক্কা ও ৩ চারের সাহায্যে ৩৯ বলে ৫৬ রানের এক ঝড়ো ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জিতেছেন পারভেজ হোসেন ইমন। ম্যাচসেরা হয়ে তিনি জিতেছেন ১ লাখ ২০ হাজার টাকার পুরস্কার।
এর আগে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের বোলিং তোপে মাত্র ১১০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। এরপর ১৫.৩ ওভার ব্যাটিং করে ৭ উইকেটের সহজ জয় তুলে নেয় বাংলাদেশ।
তবে অনেকেই অবাক হয়েছেন, মোস্তাফিজ কেন সেরার পুরস্কার পেলেন না। ইতিহাস গড়া বোলিং করেও কেন তিনি উপেক্ষিত হলেন—এই প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। মূলত, এই পিচের ব্যাটিং কন্ডিশন বিবেচনায় সেরা খেলোয়াড় হয়েছেন পারভেজ ইমন।
বাংলাদেশের ইতিহাসে টি-টোয়েন্টিতে চার ওভার বোলিং করে সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ড এখন 'কাটার মাস্টার' মোস্তাফিজুর রহমানের দখলে। তিনি ২৪ বলের মধ্যে ১৮টি ডট দিয়েছেন, রান খরচ করেছেন মাত্র ৬টি! তার ইকোনমি ছিল ১.৫০ এবং উইকেট নিয়েছেন ২টি। এমনকি চার ওভারের মধ্যে কোনো বাউন্ডারি হজম করতে হয়নি তাকে—যা সত্যিই এক অবিশ্বাস্য বোলিং পারফরম্যান্স।

Post a Comment