বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর ক্ষোভে ফেটে পড়লেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আঘা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ❝এটা আমার দল, এটা একটা থ্রিলার ছিল। ওরা কাদা দিয়ে পিচ বানিয়েছে। আন্তর্জাতিক মানের পিচ কখনও এমন হতে পারে না।❞
বাংলাদেশের মাটিতে সিরিজ হারের হতাশা যেন মানতে পারছেন না পাক অধিনায়ক। তার মতে, পিচ ছিল সম্পূর্ণ অখেলাযোগ্য। তিনি আরও বলেন, ❝আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত ম্যাচটা জিততে পারিনি।❞
বাংলাদেশের জয়, পাকিস্তানের তীব্র অভিযোগ—সব মিলিয়ে মাঠের লড়াইয়ের চেয়েও উত্তপ্ত হয়ে উঠেছে ম্যাচ-পরবর্তী বাকযুদ্ধ।

Post a Comment