আসন্ন বিপিএল নিয়ে নিজেদের অভিমত ও পরামর্শ বিসিবির সঙ্গে ভাগাভাগি করতে সরাসরি উপস্থিত ছিলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয় ও জাকির হাসান। ভিডিও কলে যুক্ত ছিলেন নাজমুল হোসেন শান্ত। বোর্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মো. আমিনুল ইসলাম, বিপিএল চেয়ারম্যান মাহবুবুল আনাম, বিপিএল সেক্রেটারি নাজমুল আবেদীনসহ পরিচালক ও শীর্ষ কর্মকর্তারা।
ক্রিকেটারদের এই মতামত আগামী দিনের বিপিএল আয়োজনকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এদিন সাকিবকে ফেরানো নিয়েও কথা বলেছেন সবাই,
সাকিবকে জাতীয় দলে ফেরানো নির্ভর করছে বিসিবির নির্বাচকদের ওপর, 'সাকিব তো এভেইলেবল ক্রিকেটার। এখনও বাংলাদেশ দল থেকে সব সংস্করণে অবসর নেয়নি। তার সঙ্গে কথা বলব। তার সঙ্গে কথা বলার পর আমরা সিদ্ধান্ত নেব। এর আগেও আমি বহুবার বলেছি, এটা পুরোপুরি নির্ভর করছে বাংলাদেশ দলের নির্বাচকদের ওপর।'
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা খেলোয়াড় সাকিবের সঙ্গে সম্প্রতি আলাপ হয়েছে কিনা জানতে চাওয়া হলে তিনি জবাব দেন, 'আমার সঙ্গে বেশ কিছু দিন ধরে যোগাযোগ হয়নি। (বিসিবি সভাপতির) দায়িত্ব নেওয়ার পর হয়নি।'

Post a Comment