ব্যাট হাতে চার ছক্কার তা''ন্ড''ব চালিয়ে দুর্দান্ত ক্যারিয়ারের ইতি টানলেন আন্দ্রে রাসেল!

 

ব্যাট হাতে চার ছক্কার তান্ডব চালিয়ে দুর্দান্ত ক্যারিয়ারের ইতি টানলেন আন্দ্রে রাসেল!


আন্তর্জাতিক ক্রিকেটে এক যুগেরও বেশি সময়ের দুর্দান্ত ক্যারিয়ারের ইতি টানলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেই ৩৭ বছর বয়সী এই তারকা খেললেন নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ।


বিদায়ী ম্যাচে রাসেলকে সম্মান জানিয়ে গার্ড অব অনার দিয়েছেন দুই দলের ক্রিকেটাররা। তবে বিদায় বেলায়ও রাসেল থেমে থাকেননি ব্যাট হাতে। খেলেছেন এক ঝড়ো ইনিংস।




মাত্র ১৫ বলে ২ চার ও ৪টি বিশাল ছক্কায় ৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। স্ট্রাইকরেট ছিল ২৪০!


তার এমন ইনিংসেই যেন আরও একবার মনে করিয়ে দিলেন, কেন তিনি টি-টোয়েন্টি ক্রিকেটের ভয়ংকরতম ফিনিশারদের একজন।


বিদায় আন্দ্রে রাসেল – ব্যাট হাতে যেমন, মনেও থাকবেন তেমনি!

Post a Comment

Previous Post Next Post