বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লিউসিএল)–এ পাকিস্তানের বিপক্ষে ম্যাচে খেলবেন না পাঁচ ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার।শহিদ আফ্রিদিদের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানান শিখর ধাওয়ান, হরভজন সিং, ইরফান পাঠান, ইউসুফ পাঠান ও যুবরাজ সিং ।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, প্রথমে শিখর ধাওয়ান নিজের অবস্থান স্পষ্ট করেন। সাম্প্রতিক ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের বিপক্ষে খেলা তার পক্ষে সম্ভব নয় বলে ডব্লিউসিএল কর্তৃপক্ষকে মে মাসেই জানিয়ে দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ধাওয়ান লেখেন, ১১ মে নেওয়া সিদ্ধান্তে আমি এখনো অটল। দেশের চেয়ে বড় কিছু নয়।
ধাওয়ানের পর হরভজন সিং ও পাঠান ভাইয়েরা (ইরফান ও ইউসুফ)ও একই সিদ্ধান্তে যোগ দেন। পরে যুবরাজ সিংও পাকিস্তানের বিপক্ষে খেলতে অনাগ্রহ প্রকাশ করেন। এর ফলে আজ রাতে বার্মিংহ্যামের এজবাস্টনে অনুষ্ঠেয় ভারত-পাকিস্তান ম্যাচটি বাতিল ঘোষণা করেছে ডব্লিউসিএল কর্তৃপক্ষ।

Post a Comment