অধিনায়ক হিসেবে দুর্দান্ত এক ইনিংসে দুইটি রেকর্ড নিজের করে নিলেন লিটন দাস। বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে এক ম্যাচে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান এবং সর্বোচ্চ ছয় হাঁকানোর রেকর্ড এখন লিটনের দখলে।
অনেকদিন ধরে সমালোচনা চলছিল তার ফর্ম নিয়ে। রানখরা, ইনিংস বড় না করতে পারা—সব চাপের জবাব দিলেন এক ঝলমলে ইনিংসেই। বল দখলময় ব্যাটিং, শট সিলেকশনে পরিণততা এবং সেই পুরনো আত্মবিশ্বাস – সবই ফিরে পেলো টাইগার ভক্তরা।
লিটনের এই ইনিংস শুধু রেকর্ড নয়, দলের মনোবলও চাঙ্গা করেছে। অধিনায়ক যখন সামনে থেকে এমন নেতৃত্ব দেন, তখন পুরো দলই আলাদা ছন্দ পায়। এই পারফরম্যান্স তাকে এনে দিয়েছে একদম উপযুক্ত “প্লেয়ার অব দ্য ম্যাচ” স্বীকৃতি।
সমর্থকরা বলছেন – এই লিটনকেই বারবার চাই মাঠে। কারণ বাংলাদেশকে জিততে হলে এমন সাহসী, আক্রমণাত্মক ও দায়িত্বশীল নেতৃত্বের কোনো বিকল্প নেই।

Post a Comment