লিটন তো কিপার। সে স্পিনারদের সুইং বুঝার কথা বেশি। কিন্তু সে সুইংয়ে বিট হয়ে আউট হচ্ছে। এটা তো ক্রাইম।” — রকিবুল হাসানের তির্যক মন্তব্য নিয়ে আলোচনা
বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেট ব্যক্তিত্ব রকিবুল হাসান সরাসরি সমালোচনা করেছেন লিটন দাসের সাম্প্রতিক ব্যাটিং ফর্ম নিয়ে। তার ভাষায়, একজন উইকেটকিপার হিসেবে লিটনের বোলারদের সুইং বোঝার ক্ষমতা থাকা উচিত, কিন্তু সেই দক্ষতা মাঠে দেখা যাচ্ছে না।
রকিবুল বলেন, “লিটন তো কিপার। সে স্পিনারদের সুইং বুঝার কথা বেশি। কিন্তু সে সুইংয়ে বিট হয়ে আউট হচ্ছে। এটা তো ক্রাইম।”
তার বক্তব্যে আক্ষেপের সুর স্পষ্ট। একজন টপ অর্ডার ব্যাটার এবং দেশের সেরা উইকেটকিপার হিসেবে লিটনের কাছ থেকে প্রত্যাশা অনেক বেশি। তিনি যেভাবে বলের মুভমেন্ট পড়তে পারার কথা, সেটা না পারা পুরো দলের জন্যই চাপ তৈরি করছে।
এই মন্তব্য নিয়ে সমর্থক মহলে বিতর্ক তৈরি হয়েছে।
কেউ বলছেন, রকিবুল ঠিকই বলেছেন—জাতীয় দলে এত অভিজ্ঞ একজন ক্রিকেটারের কাছ থেকে এমন ভুল মানা যায় না।
অন্যরা বলছেন, ব্যাটারদের বাজে সময় যায়, তাকে সময় দিতে হবে।
আসলে এই আলোচনার কেন্দ্রে আছে বাংলাদেশ দলের ব্যাটিংয়ের সামগ্রিক দুর্বলতা। শুধু লিটন নয়, শীর্ষ এবং মিডল অর্ডারের অনেকেই সুইং ও স্পিন সামলাতে হিমশিম খাচ্ছেন।

Post a Comment