‘দোষ কার?’— স্থানীয় কোচদের কাঠগড়ায় তুললেন বিসিবি সভাপতি! চলছে জিজ্ঞাসাবাদ!

 



বাংলাদেশ জাতীয় দলের ব্যাটাররা আন্তর্জাতিক ক্রিকেটে গিয়ে কেন বারবার একই ধরনের সীমাবদ্ধ শট খেলে আউট হয়? কেন ঘরোয়া পারফরমাররাও আন্তর্জাতিক মানে গিয়ে ব্যর্থ হয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে এবার সরাসরি মাঠে নামলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আজ সোমবার ডেকেছেন দেশের স্থানীয় সব কোচকে।
বুলবুল স্পষ্ট করে বলেছেন—

 “আমি জানতে চাই— আপনারা কেমন কোচিং দিচ্ছেন? কেন ছেলেরা শটের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারছে না? জাতীয় দলে গিয়ে কেন টিকে থাকতে পারছে না, পারফর্ম করতে পারছে না?”

কঠোর নজরদারি আনতে চালু হচ্ছে ‘হাই-পারফরম্যান্স গভর্ন্যান্স’।
এখন থেকে স্থানীয় কোচদের কাজ নিয়মিত মনিটর করা হবে। দেখা হবে কে কেমন কোচিং দিচ্ছেন, কোন স্কিলে ঘাটতি থাকছে, এবং কীভাবে তা উন্নত করা যায়।

বিসিবি সভাপতির ভাষায়—

 “এখন থেকে এসব নিয়মিত দেখা হবে। এজন্য ‘হাই পারফরম্যান্স গভর্ন্যান্স’ চালু করছি। যাতে ব্যাটাররা শক্তির সীমানা (শটের সীমাবদ্ধতা) বাড়িয়ে রেডি হয়েই জাতীয় দলে আসতে পারে।”

এই উদ্যোগে লক্ষ্য একটাই— ঘরোয়া ক্রিকেট থেকে উঠে আসা ব্যাটারদের আন্তর্জাতিক মানে তৈরি করে জাতীয় দলকে আরও শক্তিশালী করা।

Post a Comment

Previous Post Next Post