ইংল্যান্ড ক্রিকেটে খেলার বড় প্রস্তাব পেলেন মুমিনুল, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে যা জানালেন
বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক এবার খেলতে যাচ্ছেন ইংল্যান্ডের ঐতিহ্যবাহী কাউন্টি ক্রিকেটে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (NOC) পেলেই ইংল্যান্ডে পাড়ি জমাবেন তিনি।
জানা গেছে, সেখানে একটি কাউন্টি দলের হয়ে অন্তত ৪-৫টি ওয়ানডে ম্যাচ খেলবেন এই অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার। জাতীয় দলের বাইরে থাকা মুমিনুলের জন্য এটা হতে পারে ফর্মে ফেরার বড় সুযোগ।

Post a Comment