ক্রিকেট ইতিহাসে ক'ল'ঙ্ক! বল ছুঁ'ড়ে আম্পায়ারকে অ'প'মা'ন!

 


চলমান হেডিংলি টেস্টে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ম্যাচের তৃতীয় দিন ইংল্যান্ডের প্রথম ইনিংসে একটি বিতর্কিত মুহূর্তে পন্তের আচরণকে লেভেল ওয়ান পর্যায়ের আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয়।


আইসিসি এক বিবৃতিতে জানায়, আচরণবিধির ২.৮ ধারা অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলে তা শাস্তিযোগ্য অপরাধ। সেই ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় পন্থের শৃঙ্খলা রেকর্ডে ১টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। গত ২৪ মাসে এই প্রথম এমন শাস্তির মুখে পড়লেন তিনি।


ঘটনাটি ঘটে ইংল্যান্ডের ইনিংসের ৬১তম ওভারের পর, যখন আম্পায়াররা বল ‘গেজ’ দিয়ে পরীক্ষা করেন এবং বল বদল না করার সিদ্ধান্ত নেন। এতে অসন্তুষ্ট পন্ত আম্পায়ারদের সামনে বলটি মাটিতে ছুড়ে মারেন, যা আচরণবিধির পরিপন্থী বলে গণ্য হয়।


পন্থ নিজের দোষ স্বীকার করে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে শাস্তি মেনে নেওয়ায় আর শুনানির প্রয়োজন হয়নি। মাঠের আম্পায়ার পল রেইফেল ও ক্রিস গ্যাফানে, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবন শহীদ এবং চতুর্থ আম্পায়ার মাইক বার্নসও এই সিদ্ধান্তে সম্মত ছিলেন।


লেভেল ওয়ান পর্যায়ের শাস্তির মধ্যে রয়েছে আনুষ্ঠানিক তিরস্কার, সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট। এই ঘটনায় পন্তকে কেবল তিরস্কার ও এক ডিমেরিট পয়েন্টেই সীমাবদ্ধ রাখা হয়েছে।


উল্লেখ্য, চলমান হেডিংলি টেস্টে পন্থ দুই ইনিংসেই সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন। অ্যান্ডি ফ্লাওয়ারের পর তিনিই দ্বিতীয় উইকেটকিপার-ব্যাটার, যিনি টেস্টের দুই ইনিংসেই শতক হাঁকিয়েছেন।


ম্যাচের পঞ্চম ও শেষ দিনে ইংল্যান্ড জয়ের জন্য ৩৭১ রানের লক্ষ্যে খেলতে নেমে বিনা উইকেটে ২১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছিল। আজকের দিনে স্বাগতিকদের প্রয়োজন আরও ৩৫০ রান।

Post a Comment

Previous Post Next Post