এইচপি দলে ডাক পেলেন মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে সানদিদ।
১৭ বছর বয়সী লেগ স্পিনার সানদিদ সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে ৪ ম্যাচ খেলে ৫ উইকেট নেন। বাংলাদেশ ক্রিকেট টিমের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে নুহায়েল সানদিদের ইকোনমি ছিল নজরকাড়া, মাত্র ৫.৬৯ ! রুপগঞ্জ টাইগার্সের হয়ে যে কয়টি ম্যাচে সুযোগ পেয়েছেন ভালোই করেছেন।

Post a Comment