বাংলাদেশ ক্রিকেটে আবারও শুরু হয়েছে বড়সড় রদবদল। সদ্য দায়িত্বপ্রাপ্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবার নিচ্ছেন এক চমকপ্রদ সিদ্ধান্ত। টানা ব্যর্থতার দায়ে তৌহিদ হৃদয়কে বাদ দেওয়া হচ্ছে মূল দল থেকে, আর সেই জায়গায় দলে ফিরছেন সাব্বির রহমান এবং সাকিব আল হাসান!
কেন বাদ তৌহিদ হৃদয়?
সম্প্রতি পাকিস্তান ও আরব আমিরাতের বিপক্ষে সিরিজে তৌহিদ হৃদয়ের পারফরম্যান্স ছিল একেবারেই হতাশাজনক। বিশেষ করে মিডল অর্ডারে তার স্থিরতা ও ম্যাচ ফিনিশিং দক্ষতার ঘাটতি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এই অবস্থায় তার পরিবর্তে অভিজ্ঞদের প্রতি আস্থা রাখছেন নতুন সভাপতি।
ফিরছেন সাব্বির ও সাকিব
সাব্বির রহমান দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও ডিপিএলে ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার ব্যাটিংয়ে ছিল আগ্রাসী ছন্দ। অন্যদিকে, সাকিব আল হাসানের ফিটনেস ও রাজনৈতিক ইস্যু ঘিরে কিছু অনিশ্চয়তা থাকলেও বিসিবি এবার জাতীয় স্বার্থে তাকে ফেরাতে চাইছে। বুলবুল বলেছেন:
“দলের ভারসাম্য এবং অভিজ্ঞতা দুইই দরকার। আমরা সেরা কম্বিনেশন খুঁজছি।”
বুলবুলের নতুন নীতি?
নতুন সভাপতি হবার পর থেকেই আমিনুল ইসলাম বুলবুল বলে আসছেন, অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয় করেই হবে তার নেতৃত্বের মূলমন্ত্র। সাব্বিরের মতো আগ্রাসী ব্যাটার এবং সাকিবের অভিজ্ঞতা — এই দুটিই এখন বাংলাদেশ দলের প্রয়োজন বলে মনে করছেন তিনি।

Post a Comment