শক্তির প্রদর্শনী! বাংলাদেশ সিরিজের জন্য ভ'য়ং'ক'র স্কোয়াড দিল শ্রীলঙ্কা!


২ জুলাই কলম্বোতেই শুরু হবে ওয়ানডে সিরিজ। তার আগেই ১৬ সদস্যের দল ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। অধিনায়কের দায়িত্ব সামলাবেন চারিথ আসালাঙ্কা। 


কলোম্বোতে শেষ টেস্টের তৃতীয় দিনে লড়ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। এই টেস্ট চলাকালীন সময়ে ওয়ানডে সিরিজের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে এসএলসি। 


আগামী ২ জুলাই কলম্বোতে শুরু হবে ওয়ানডে সিরিজ। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ৫ জুলাই, ৮ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেলেতে। 


শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড-


চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, মিলান রত্নায়েকে, দিলশান মাদুশাঙ্কা, আসিথা ফার্নান্দো, ঈশান মালিঙ্গা। 

Post a Comment

Previous Post Next Post