পাকিস্তান সফরে বড় সিদ্ধান্ত, অধিনায়ক থেকে বাদ শান্ত! নতুন অধিনায়কের নাম ঘোষণা

 



টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসের শেষদিকে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। এই সফর আইসিসির এফটিপির (ভবিষ্যৎ সফরসূচি) অন্তর্ভুক্ত।




পাঁচ ম্যাচের সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মূল সফরসূচিতে দুই দলের তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল। তবে আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনা মাথায় রেখে ওয়ানডে সিরিজ বাদ দেওয়া হয়েছে। তার বদলে দুটি টি-টোয়েন্টি যোগ করা হয়েছে।




ফয়সালাবাদ ও লাহোরে আগামী ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত চলবে সিরিজটি। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় অনুসারে রাত নয়টায়। এই সিরিজে বড় আপডেট নিউজ হলো, পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা হারাতে যাচ্ছেন নাজমুল শান্ত, অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিবেন লিটন কুমার দাস।


Post a Comment

Previous Post Next Post