বাংলাদেশ ক্রিকেট এখন কঠিন সময় পার করছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই ৩৭ রানের বড় ব্যবধানে হার—যেখানে প্রতিপক্ষ তোলে ২০১ রান, আর বাংলাদেশ থেমে যায় ১৬৪-এ।
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান।
কিন্তু প্রশ্ন উঠছে—এমন দুঃসময়ে কোথায় সাকিব আল হাসান?
বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার, যাকে বলা হয় ‘ম্যাচ উইনার’, তার অভাবটা যেন হাড়ে হাড়ে টের পাচ্ছে দল।
সাকিবের মতো অলরাউন্ডার এই মুহূর্তে অপ্রতিদ্বন্দ্বী!
ব্যাট হাতে লড়াই করতে পারেন যেকোনো পরিস্থিতিতে।
বল হাতে চাপের সময় এনে দেন ব্রেকথ্রু।
অধিনায়কত্বের অভিজ্ঞতা দিয়ে দলকে সামলাতে পারেন ঝুঁকিপূর্ণ মুহূর্তে।
তাঁর মতো একজন অলরাউন্ডার এই মুহূর্তে দলে না থাকা মানে – অস্ত্রহীন যুদ্ধে নামা।
একজন ভক্তের হৃদয়ের আকুতি:
“কোনোভাবে কি সাকিব আল হাসানকে দলে ফেরানো যায় না? শুধু তার ক্যারিয়ারের কথা নয়, বাংলাদেশ ক্রিকেটের সম্মান আজ বিপন্ন। তাকে ফেরানো উচিত দেশের স্বার্থে, দলের স্বার্থে। তাঁর অভিজ্ঞতা, বোলিং, নেতৃত্ব—এই সবকিছুই আজকের বাংলাদেশ দলের ভীষণ প্রয়োজন।
বিসিবির প্রতি আমাদের আকুল আবেদন—দেশের ক্রিকেট বাঁচাতে দয়া করে সাকিব আল হাসানকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করুন।”

Post a Comment