দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ইমার্জিং দল ঘোষণা

 



বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। তিনটি ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ খেলতে ৭ মে ঢাকায় পা রাখবে তারা। এ সিরিজকে সামনে রেখে আজ (শুক্রবার) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলকে নেতৃত্ব দেবেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।


সিরিজের প্রথম পর্বে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে। প্রথম ম্যাচ ১২ মে, পরবর্তী দুটি ১৪ ও ১৬ মে অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে।


এরপর ২১ মে থেকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে প্রথম চারদিনের ম্যাচ। দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে, ২৭ মে থেকে। সফরের শেষে ৩১ মে দেশে ফিরবে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দল।


বাংলাদেশ ইমার্জিং স্কোয়াড: আকবর আলী (অধিনায়ক), মাহফিজুল ইসলাম, জিশান আলম, রায়ান রাফসান রহমান, আরিফুল ইসলাম, আহরার আমিন, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি, তোফায়েল আহমেদ, ওয়াসি সিদ্দিকী, রকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, মারুফ মৃধা, রিপন মন্ডল ও আসাদুজ্জামান।




দক্ষিণ আফ্রিকা ইমার্জিং স্কোয়াড: জর্জ মার্থিনাস, ভ্যান হারডেন (অধিনায়ক), মেকা-এল প্রিন্স, ডিয়ান ফরেস্টে, মোহাম্মদ মানাক, সিজন এনওয়ান্ডা, এঙ্কোবানি হ্যান্ডসাম মোকোয়েনা, রিচার্ড সেলেতসওয়ানে, শেপো ইনোসেন্ট এনটুলি, জিমিলে জুমা, কনর বয়েড, তিয়ান মাইকেল, আন্দিলে ওস্টিন, আন্দিলে চার্লস, রোমাশান-সোমা পিল্লায়, দেওয়ান মারাইস।

Post a Comment

Previous Post Next Post