জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সেরা বোলার ছিলেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টে ২০.২ ওভার বল ৫২ রানে ৫ উইকেট নেন তিনি।
এনিয়ে তৃতীয়বার জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ বা ততোধিক উইকেট শিকার করেছেন মিরাজ। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ফরম্যাটে এক ইনিংসে সবচেয়ে বেশিবার ৫ উইকেট শিকারের তালিকায় সাকিব আল হাসান ও এনামুল হক জুনিয়রের পাশে বসলেন মিরাজ।
সাকিব ও এনামুলও তিনবার করে পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছেন। এজন্য সাকিব ৭ ও এনামুল ৩ ম্যাচ খেলেছেন। ৪ ম্যাচ খেলেছেন মিরাজ।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের এক ইনিংসে সবচেয়ে বেশিবার পাঁচ বা ততোধিক উইকেট শিকারের রেকর্ড বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের। ৭ ম্যাচে চারবার পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছেন তাইজুল।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে সবচেয়ে বেশি ৪১ উইকেট শিকার করেছেন তাইজুল। ৩২ উইকেট নিয়ে পরের অবস্থানে আছেন সাকিব। এছাড়া মিরাজ ২৫ ও এনামুল ২১টি উইকেট নিয়েছেন।

Post a Comment