১১ তলা থেকে পড়ে জাতীয় দলের ২৮ বছর বয়সী খেলোয়াড়ের মৃ''ত্যু

 




চীনের একটি ভবনের ১১ তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে গ্যাবনের জাতীয় দলের স্ট্রাইকার অ্যারন বওপেনজার। ২৮ বছর বয়সী এই ফুটবলার সম্প্রতি চাইনিজ ক্লাব জেইজিয়াংয়ের হয়ে খেলছিলেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার সাবেক কোচ মারিয়াস সুমুদিকা, যিনি তুর্কিশ লিগে বওপেনজার কোচ ছিলেন।




বওপেনজার মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। চীনের পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে আত্মহত্যা, দুর্ঘটনাবশত পড়ে যাওয়া অথবা কেউ তাকে ধাক্কা দিয়েছে এমন সম্ভাবনার কথা বিবেচনায় নেয়া হচ্ছে। আফ্রিকান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মৃত্যুর আগে তার ভাইয়ের সঙ্গে একটি ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছিল।


বিশ্ব ফুটবলে বওপেনজা আলোচনায় আসেন ২০২০-২১ মৌসুমে, যখন তুর্কিশ সুপার লিগে ২২ গোল করে সর্বোচ্চ স্কোরার হন। এরপর তিনি কাতার, সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও রোমানিয়ার বিভিন্ন ক্লাবে খেলেন এবং চলতি বছর যোগ দেন চীনের জেইজিয়াং ক্লাবে। ক্লাবটির হয়ে তিনি ৬ ম্যাচে ৪টি গোল করেন।


ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, ক্লাব ক্যারিয়ারে তিনি ৮৭টি গোল ও ২০টি অ্যাসিস্ট করেছেন। গ্যাবন জাতীয় দলের হয়ে ৩৪টি ম্যাচে অংশ নিয়ে করেছেন ৮টি গোল।


বওপেনজার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গ্যাবন জাতীয় দল ও আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)। 


এদিকে গ্যাবনের নবনির্বাচিত প্রেসিডেন্ট জেনারেল ব্রাইস ক্লোতাইর ওলিগুই এনগেমা বওপেনজার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি একজন প্রতিভাবান সেন্টার-ফরোয়ার্ড ছিলেন, যিনি গ্যাবনের ফুটবলে গৌরব এনে দিয়েছেন। 




Post a Comment

Previous Post Next Post