আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ!

 



আফগানিস্তানের বিপক্ষে একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ধারণা করা হচ্ছে, চলতি বছরের অক্টোবরে সিরিজটি মাঠে গড়াতে পারে।


ইতোমধ্যে বিষয়টি নিয়ে দুই দেশের বোর্ডের মধ্যে আলোচনা হচ্ছে। মূলত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সিরিজটি আয়োজনের পরিকল্পনা করছে তারা। এমনটাই জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’।


বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘আমরা ইতিমধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে পূর্বে স্থগিত হওয়া সিরিজ নিয়ে আলোচনা শুরু করেছি। রমজান পরবর্তী সময়ে আরো আলোচনা হবে এবং আমরা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার আশা করছি, কারণ আমরা এটিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিবেচনা করছি।’


সিরিজটি অক্টোবরে হতে পারে জানিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘আমি মনে করি, যদি আপনি এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) দেখেন, তাহলে আপনি তথ্য পাবেন যে অক্টোবর ২ থেকে ১২ তারিখের মধ্যে একটি উইন্ডো (সময়) রয়েছে এবং আমরা তারিখ ও বিস্তারিত চূড়ান্ত করতে আলোচনা করছি।’


গত বছরের নভেম্বরে সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছে বাংলাদেশ। সেই সিরিজে হাশমতউল্লাহ শহীদির দলের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছিল টাইগাররা।


Post a Comment

Previous Post Next Post