হামাসের সঙ্গে নজিরবিহীন গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র

 


ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে আটক মার্কিন জিম্মিদের উদ্ধারে হামাসের সঙ্গে নজিরবিহীন গোপন আলোচনা চালিয়েছে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এক সূত্রের বরাতে বুধবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


সংবাদমাধ্যমটি জানায়, সম্প্রতি কাতারের দোহায় হামাসের সঙ্গে এ আলোচনা হয়েছে। সূত্রটি বলছে, জিম্মি বিষয়ক মার্কিন বিশেষ দূত অ্যাডাম বোহলার গাজায় আটক মার্কিন নাগরিকদের মুক্ত করতে হামাসের সাথে চুক্তির চেষ্টা করেছে। একই সঙ্গে, আলোচনা হয়েছে সব জিম্মি মুক্তির বিষয়ে।  এ বিষয়ে ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস ও হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি। 

এদিকে, সাম্প্রতিক সময়ের আগে হামাসের সরাসরি যোগাযোগ করেনি যুক্তরাষ্ট্র। ১৯৯৭ সালে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এ সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে ওয়াশিংটন।


ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, বর্তমানে হামাসের কাছে পাঁচ মার্কিনিসহ ৫৯ জিম্মি রয়েছে। এরমধ্যে ৩৫ জনই মারা গেছে। 




Post a Comment

Previous Post Next Post